গাজীপুরে যুবকের মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার
গাজীপুর নগরীতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
করেলবাজার দক্ষিণখান এলাকার ঢাকা বাইপাস সড়কের পাশ থেকে মঙ্গলবার সকালে লাশটি তারা উদ্ধার করেন বলে জয়দবেপুর থানার পূবাইল পুলশ ফাঁড়ির এএসআই শাহীন মিয়া জানান।
নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এএসআই শাহীন মিয়া বলেন, সকালে এক যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“তার পরনে জিন্স প্যান্ট ও শার্ট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।”
শাহীন বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ওই স্থানে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
