২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 01:40 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের খুঁজিয়ার মোড় এলাকার বামনডাঙ্গা-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তাজুল ইসলাম জানান।

নিহত মোফাজ্জল হোসেন (৩৫) ওই ইউনিয়নের সাতগিরি গ্রামের আবদুস সামাদের ছেলে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন বলেন, মোফাজ্জল বাড়ি থেকে বাইসাইকেলে করে বামনডাঙ্গায় আসছিলেন। পথে রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিদর্শক তাজুল বলেন, স্থানীয়দের সহায়তায় রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।