২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়জুলের সাইকেলটি উদ্ধার

জাফর ইকবালের উপর হামলার পর আটক ফয়জুল হাসান শফিকুরের ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 06:43 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

মঙ্গলবার বেলা ৩টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যলয় ফটকের একটি ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় সাইকেলটি পাওয়া যায় বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এম এ ওয়াহাব জানান।

ওয়াহাব বলেন, সিসি ক্যামেরায় ফয়জুলকে সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখা গেছে। তখন তার পকেট থেকে সাইকেলের চাবি, একটি ছয় ইঞ্চি ছুরি, চিড়া এবং ১০ টাকা পাওয়া যায়।

“ঘটনার পর থেকে সাইকেলটি পাওয়া যাচ্ছিল না। পুলিশ মা মেকানিক্যাল স্টোর থেকে বাইসাইকেলটি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।”

গত শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে হামালার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। হামলার পরপরই ফয়জুল হাসান ওরফে শফিকুরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুরনো খবর:

হামলাকারী ফয়জুল জঙ্গি হয়েছে নিজে নিজে: আইজিপি