২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আক্কেলপুরের ওসির ‘ধর্ষণচেষ্টা’, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসির বিরুদ্ধে করা একটি ধর্ষণচেষ্টা মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 06:05 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার জয়পুরহাটের শিশু ও নারী নির্যাতন দমন আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ আদেশ দেন।

মামলার বরাত দিয়ে ওই আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দাম্পত্য ও পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য আক্কেলপুর পৌর শহরের কলেজপাড়ার আতিকুর রহমান মিঠুর স্ত্রী শিউলী বেগম আক্কেলপুর থানায় যান। 

“এ সময় ওই মামলায় সুবিধা দেওয়ার কথা বলে ওসি সিরাজুল ইসলাম তাকে কু-প্রস্তাব দিয়ে তার হাত ধরে টানাটানি করতে থাকেন। এরপর ওই নারী থানা চত্বর ত্যাগ করেন।”

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে শিউলী মামলা দায়ের করেন।

পিপি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে এ ব্যাপারে তেমন কিছু জানা নাই বলে জানান আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম।