২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর আটক

বরিশালের উজিরপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা চিকিৎসকের।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 03:27 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

সোমবার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান।

নিহত রিনা বেগম (২৫) উপজেলা সদরের দক্ষিণ মাদ্রাসা এলাকা শিপন হাওলাদারের স্ত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিপন, তার বাবা ইসমাঈল হাওলাদার ও মা সুফিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

ওসি বলেন, রোববার মধ্যরাতে রিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিপন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর।

“রিনার স্বাভাবিক মৃত্যু হয়নি-এমন সন্দেহ হলে থানায় খবর দেন ওই চিকিৎসক।”