২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ‘পতাকা একাত্তর’ ভাস্কর্য উদ্বোধন

মুন্সীগঞ্জে ‘পতাকা একাত্তর’ নামে পতাকা ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 12:00 AM

Updated : 19 Aug 2022, 01:41 PM

জেলা শহরে শুক্রবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।

জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, “ছয় দফা দাবির বিষয়টি চেতনায় রেখে ছয়টি হাতের ওপর বাংলাদেশের মানচিত্র খচিত ১৯৭১ সালের বাংলাদেশের প্রথম পতাকার আদলের ভাস্কর্যটি তৈরি করা হয়েছে।

“১৯৭১ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির বাসভবনে এমন একটি পতাকা উত্তোলন করেন, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সর্বত্র উড়তে থাকে এই পতাকা। এই ভাস্কর্য নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।”

জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ জয়েদুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।