২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কার্টনে নবজাতকের লাশ

ফরিদপুর শহরে কাগজের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 06:15 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

বুধবার শহরের চলকমলাপুর এলাকায় চরকমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাসার সীমানা প্রাচীরের উপর থেকে কার্টনটি পাওয়া যায় বলে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ দে জানান।

সদ্যোজাত শিশুটি মেয়ে বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, ওই বাসার সীমানা প্রাচীরের উপর একটি কাগজের কার্টন দেখা যায়। কার্টনটি দেখে পথচারীরা সেটি খুলে তার মধ্যে সদ্যোজাত এক শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ কর্মকর্তা বিপুল চন্দ বলেন, কোনো ওয়ারিশ না পাওয়ায় দুপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শিশুটির লাশ দাফন করা হয়েছে।