২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে প্রবাসীর বাড়িতে আগুন, মামা-ভাগ্নের মৃত্যু

কক্সবাজার সদরে সৌদি প্রবাসীর বাড়িতে আগুন লেগে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। যারা একদিন আগে ওই বাড়িতে বেড়াতে এসেছিল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 12:55 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনায় এ ঘটনা ঘটে বলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ জানান।

মৃতরা হলেন, সদরের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালীর মো. আব্দুল্লাহ (১৫) ও তার ভাগ্নে মো. শাহরিয়ার (৮)।

এসআই মিনহাজ বলেন, ভোরে ভোমরিয়া ঘোনায় সৌদি আরব প্রবাসী রশিদ আলমের বাড়িতে আগুন লাগে। এ সময় আধাপাকা বাড়িটির অন্য সদস্যরা বের হয়ে আসতে সক্ষম হলেও ওই দুইজন পুড়ে মারা যান।

ঠিক কীভাবে আগুন লেগেছিল তা জানা সম্ভব হয়নি, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণও জানাতে পারেনি পুলিশ।

নিহতের স্বজনদের বরাতে এ পুলিশ কর্মকর্তা আরও জানান, মৃত আব্দুল্লাহ রশিদ আলমের স্ত্রীর মামাত ভাই এবং শাহরিয়ার রশিদ আলমের স্ত্রীর মামাত বোনের ছেলে। তারা মঙ্গলবার ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।