২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 09:04 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহপুর এলাকায় কুটি-চৌমুহনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান।

নিহত দুলাল মিয়া (৩২) উপজেলার চরনাল দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

ওসি মহিউদ্দিন বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল আরোহী দুলাল কুটি থেকে কসবা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে গেছে।