২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

ফেনীতে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 10:59 AM

Updated : 19 Aug 2022, 01:39 PM

রোববার ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সহিদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ছাগলনাইয়ার জয়নগর সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ি চোরাচালানের গোপন সংবাদে শনিবার গভীররাতে অভিযানে যায় বিজিবি। অভিযানে বিষয়জি টের পেয়ে ‘চোরকারবারীরা’ পালিয়ে যায়। এ সময় আনুমানিক ২২ লাখ ৪৪ হাজার টাকা মূল্য ৫৬১টি ভারতীয় শাড়ি আটক করা হয়।

বিজিবি বলছে, এছাড়াও শনিবার পরশুরামের কেতরাংগায় ও কৈয়ার থেকে ৭২২টি ভারতীয় শাড়ি করা হয়েছে। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩০ লাখ বেশি।

কর্নেল সহিদুর আরও বলেন, শাড়িগুলো ফেনী কাস্টমসে জমাদানের কার্যক্রম চলছে।