২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে চোরাকারবারী’ নিহত

বেনাপোলে দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ সন্দেহভাজন এক চোরাকারবারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 11:32 AM

Updated : 08 Apr 2022, 05:56 PM

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে যশোর ২১ বিজিবি কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান।

নিহত ইব্রাহিম হোসেন (২৮) বেনাপোলের খড়িডাংগা গ্রামের ইয়াকুব হোসেনের ছেলে। তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।

বিজিবি কর্মকর্তা তারিকুল বলেন, “ভারত থেকে চোরাই মালামাল আসার গোপন সংবাদে অভিযান শুরু করে বিজিবি সদস্যরা। এ পর্যায়ে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিজিও পাল্টা গুলি চালায়

“কিছু সময় পর গোলাগুলি থামলে চোরাকারবারী ইব্রাহিমের লাশ, কিছু ভারতীয় কাপড়, একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।”

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন।