২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঢাকার সাভারে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 04:26 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

সোমবার সাভারের নামাগেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার এসআই আবুল কাসেম জানান।

আটক মোহাম্মদ আলী (২৩) কুষ্টিয়ার দৌলতপুর থানার চিলমারী গ্রামের শাজহান শেখের ছেলে।

মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হচ্ছে।

এসআই আবুল কাসেম বলেন, নামাগেন্ডা এলাকায় একই বাড়িতে ভাড়া থাকে মেয়েটির (১১) পরিবার ও মোহাম্মদ আলী। দুপুরে মেয়েটিকে ঘরে একা পেয়ে প্রতিবেশী আলী তাকে ধর্ষণ করে।

বিষয়টি অন্য ভাড়াটিয়ারা টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।