২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

পরিমাপে কম দেওয়ায় গাজীপুরের কালীগঞ্জে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 02:29 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

সোমবার গাজীপুরের ‘মেসার্স উত্তরা বিজয় ফিলিং স্টেশনে’ এ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন।

তিনি বলেন, “ওই ফিলিং স্টেশনটি প্রতিদিন পাঁচটি মেশিনে জ্বালানি তেল সরবরাহ করে। অভিযানে দেখা যায়, প্রতি লিটারের ২০০ মিলিমিটার জ্বালানি তেল কম দিচ্ছে তারা। ১৮ টাকা হারে যার বাৎসরিক মূল্য ৫০ লাখ টাকা।”

পরিমাপে কম দেওয়ায় বিষয়টির প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা এবং বিএসটিআই দ্বারা সঠিক পরিমাপ নিশ্চিত না করা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানান সহকারী কমিশনার সোহাগ।