২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বাসের ধাক্কায় প্রাণ কর্মকর্তা নিহত

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানি এক কর্মকর্তা নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 05:18 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

রোববার টঙ্গীর চেরাগআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন জানান।

নিহত সাইফুদ্দিন আহম্মেদ মুকুল (৪৮) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালীদহ এলাকার কাজী মহিউদ্দিনের ছেলে। তিনি প্রাণ কোম্পানির টঙ্গী জোনের জোনাল ম্যানেজার ছিলেন।

ওসি কামাল বলেন, মুকুল প্রতিদিনের মত রোববার সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। চেরাগআলী এলাকায় একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।