হবিগঞ্জে গোলাগুলির পর ৬'ডাকাত' আটক
হবিগঞ্জ সদরে ‘ডাকাতির প্রস্তুতির সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলি পর ছয় জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার উচাইল চারিনাও এলাকায় এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান।
আটককৃতরা হলেন- উপজেলার উচাইল গ্রামের লিলু মিয়ার ছেলে বাহার মিয়া (৩৫), জিতু মিয়ার ছেলে ইউনুছ মিয়া (৩৬), আবুল কালামের ছেলে ফরহাদ মিয়া (২২), সফর আলীর ছেলে মানিক মিয়া (৪৮), করিম মিয়ার ছেলে দুলাল মিয়া (২০) ও লিলু মিয়ার ছেলে আব্দুল আউয়াল (২০)।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।
পরে দেশিয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ছয় ডাকাতকে তারা আটক করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
ওসি বলেন, গুলিবিদ্ধ বাহার ও ফরহাদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
