শাবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে প্রশাসনিক ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক উলিয়াস উদ্দিন বিশ্বাস ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় অংশ নেন।
১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান, রাসায়ন বিজ্ঞান ও অর্থনীতি বিভাগ নিয়ে দেশের প্রথম এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
