২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আগুনে পুড়ল ৪ দোকান

মাগুরায় আগুন লেগে একটি আসবাবপত্রের দোকানসহ চারটি দোকান পুড়ে গেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 01:46 PM

Updated : 08 Apr 2022, 05:54 PM

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সরোয়ার জানান, শহরের নতুন বাজারের সাহাপাড়া এলাকায় সোমবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সরোয়ার বলেন, লিটন ফার্নিচার নামের একটি আবসাবপত্রের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই তা পাশের তিনিটি দোকানে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে দেড় ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চারটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ”

লিটন ফার্নিচারের মালিক লিটন সাহার দাবি, আগুনে তার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।