২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ

ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 12:22 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

রোববার কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. ওবায়দুল রহমান এ কথা জানান।

মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত ছিলেন।

স্থানীয়দের দেওয়া সংবাদে ওই লাশ উদ্ধার করার কথা জানিয়ে এসআই ওবায়দুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জেনেছি, উপজেলার বটতলী এলাকায় শনিবার বিকালে ওই যুবককে অজ্ঞাতরা পিটিয়ে আহত করে। পরে এক চৌকিদার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন “

ময়নাতদন্তের জন্য রাতে লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।