২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কভার্ড ভ্যানে আগুন

ফেনীতে খাদ্যপণ্য বহনকারী একটি কভার্ডভ্যানে ‘পেট্রোল ঢেলে আগুন’ দেওয়ার খবর পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 09:27 AM

Updated : 11 Oct 2022, 12:06 PM

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং জানান, শনিবার রাত ১২টার দিকে জেলার রামপুর রাস্তার মোড়ে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

ওই কভার্ড ভ্যানের চালক মোহাম্মদ হাসান জানান, আবুল খায়ের গ্রুপের পণ্য নিয়ে তারা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন।

পথে বিরতি নেওয়ার জন্য রামপুর রাস্তার মোড়ের জব্বার মার্কেটের সামনে দাঁড়ালে চার-পাঁচ জন যুবক এসে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয় বলে হাসানের ভাষ্য। 

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, তাদের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেলেও পণ্যের তেমন ক্ষতি হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং বলেন, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। ক্ষতিগ্রস্ত ভ্যানটি পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।