২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রলীগের সম্মেলনে দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছাত্রলীগের সম্মেলনে দুইপক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 07:26 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে শনিবার পৌরসভা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান।

এ সময় নেতাকর্মীরা শতাধিক চেয়ার ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দুপুরে পৌরসভা মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির।

সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে মাঠে জড়ো হতে থাকে। বেলা ২টায় সম্মেলনের শুরুতেই সভাপতি প্রার্থী সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান কিবরিয়ার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়ের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে বলে জানান তারা।

পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে বলে ওসি ইয়াছিনুল জানান।

এতে অন্তত পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।