২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাসভবন ঘিরে পুলিশ

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের বাসভবন ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 05:10 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

শনিবার সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক পুলিশ তার মজমপুরের বাসভবনের সামনে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সোহরাব উদ্দিন বাড়িতে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যদের বাধায় তিনি বের হতে পারেননি।

সোহরাব উদ্দিন আটক কিনা জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন, “তিনি আটক নন, তবে তিনি বের হলে কোনো নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে তার নিরাপত্তার স্বার্থে সেখানে আইনশৃংখলা বাহিনী অবস্থান নিয়েছে।”