২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক যুবক গুলিতে আহত হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 01:22 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

বুধবার গভীর রাতে ভোজেশ্বর ইউনিয়নের পাচক এলাকায় এ হামলা হয় বলে আহত যুবক  ও তার ভাই জানিয়েছেন।

আহত জাকির হোসেন মৃধা নড়িয়ার উপসী গ্রামের জলিল মৃধার ছেলে। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকিরের ভাই রিপন মৃধা বলেন, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নরকলিকাতা এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাকির। পথে পাচক এলাকায় হাবিবুর রহমান সিকদারের বাড়ির কাছে সেতুর উপর উঠলে কয়েকজন যুবক মোটরসাইকেল থামাতে চেষ্টা করে।

“এ সময় জাকির মোটরমাইকেল চালিয়ে চলে যেতে চাইলে তাকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি করে তারা। তার বাম হাতে গুলি লেগেছে।”

এরপরও জাকির দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান তার ভাই।

রিপন বলেন, এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে নড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জাকির হোসেন মৃধা বলেন, “তারা আমাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। একটি গুলি আমার বাম হাতে বিদ্ধ হয়। এরপরও আমি গাড়ি টেনে চলে যাই। আমি হামলাকারী দুজনকে চিনতে পেরেছি। এ ঘটনায় আমি অভিযোগ দাখিল করেছি।”

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, এ ঘটনার অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।