২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি অটোরিকশায় ডাকাতির প্রস্তুতির সময় জনতার পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 11:10 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার চারগাছ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের রাইতলা ভাঙ্গতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মহিউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে চারগাছ যাওয়ার পথে রাইতলা ভাঙ্গতি এলাকায় একটি অটোরিকশার গতিরোধ করে ডাকাত সদস্যরা ডাকাতির চেষ্টা করে। এ সময় আরোহীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

এ সময় তারা ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।