২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 09:38 AM

Updated : 11 Oct 2022, 12:05 PM

সদর উপজেলায় সোমবার রাতে এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাহিদ হাসান জনি জানান।  

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার মহেশপুর গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে জাহাঙ্গীর হোসেন সরকার (৩৯) ও মাকুহাটি গ্রামের জয়নাল অবেদীন ওরফে ছেনু বেপারীর ছেলে আমির হোসেন বেপারী (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপনে তথ্যের ভিত্তিতে মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে অস্ত্র মামলায় তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে মাকুহাটি গ্রামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আমির হোসেনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকেও মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

আমির কোন মামলার আসামি তা জানা যায়নি।