২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় রেলের জলাশয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ

নওগাঁর রাণীনগরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 05:59 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

শুক্রবার সকালে রাণীনগর রেল স্টেশনের জলাশয় থেকে ওই ব্যক্তির লাশ তারা উদ্ধার করেন বলে রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান।   

নিহত ওই ব্যক্তির বয়স ৫২ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি সিদ্দিকুর বলেন, স্থানীয়রা জলাশয়ে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়ন্তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

গত ৪/৫ দিন আগে তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ জলাশয়ে ফেলে গেছে বলে তারা প্রাথমিকভাবে তাদের ধারণা বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এ ঘটনায় রানীনগর থানায় মামলা হয়েছে।