২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল-শিবিরের ৫ কর্মী আটক

খালেদা জিয়ার মামলার রায় ঘিরে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের মধ্যে ঠাকুরগাঁও শহরে জাতীয়তবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 04:37 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

শুক্রবার ভোরে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন ছাত্রদল কর্মী বিপ্লব হোসেন (২৫), রবিউল ইসলাম বাবু (৩৬), শিবিরকর্মী মোবারক হোসেন (৩০), কবির হোসেন (২৮) ও শহরের একটি স্কুলের জুনিয়র শিক্ষক শিবিরকর্মী হারুন অর রশিদ (৩০)।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরে ছাত্রদল ও শিবিরকর্মীরা উত্তপ্ত পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছিল।

“এমন সংবাদে শুক্রবার ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাদলের দুই কর্মী ও শিবিরে তিন কর্মীকে আটক করা হয়।”

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আব্দুল লতিফ।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য রয়েছে।

হারুনকে  ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে বরখাস্ত

পুলিশের হাতে আটক হওয়ার পর  ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক হারুন অর রশিদকে প্রতিষ্ঠান থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্কুলটির চেয়ারম্যান মাহফুজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শিক্ষক হারুন অর রশিদকে শিবিরকর্মী হিসেবে পুলিশ আটক করে। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর আমার প্রতিষ্ঠান থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”