শ্রীমঙ্গলে বাস-মাইক্রো সংঘর্ষে চালক নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন; আহত হয়েছে আরও সাতজন।
শ্রীমঙ্গল সাতগাঁও পুলিশ ফাঁড়ির এসআই নান্নু মণ্ডল জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভূনবীর চৌমুহনা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় মাইক্রোবাস চালকের মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমানের বয়স ৩০ বছর বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, তাদের বাড়ি হবিগঞ্জে।
এসআই বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিজানুরের মৃত্যু হয়।
তার লাশ ওসমানী হাসপাতালে রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
