২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ২ ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক বিক্রেতা বলছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 12:28 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

দোহার থানার এসআই মো. ইমদাদুল জানান, উপজেলার মুকছুদপুর ইউনিয়নের মৌড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন ওই এলাকার ইদ্রিস দেওয়ানের ছেলে আলেক সিকিম আলী দেওয়ান (২৭) ও মনু মোড়লের ছেলে জার্মান মোড়ল (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, গোপনে খবর পেয়ে মৌড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পুড়িয়া হেরোইন ও ১৬টি ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে তারা গ্রেপ্তার করেন।

মাদক মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।