২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নেত্রকোণায় বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 02:38 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

বুধবার সকালে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় রেলগেইট সংলগ্ন জমিতে এ অভিযান চালানো হয় বলে রেলওয়ের এস্টেট কর্মকর্তা ওহায়িদুন্নবী জানান।

তিনি বলেন, একটি শ্মশান ঘিরে বাংলাবাজারের রেলগেইটের অস্থায়ী গেইটকিপার শাহজাহান মিয়ার দুটি দোকান ভেঙে দেওয়া হয়েছে। রেলের জমি বেআইনিভাবে দখল করার অভিযোগে শাহজাহানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ওহায়িদুন্নবী বলেন, ওই এলাকায় আরও কিছু অবৈধ স্থাপনা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি আবার সেখানে অভিযান চালানো হবে।