রাজশাহীতে দুই ‘জেএমবি’ গ্রেপ্তার
রাজশাহীর নগরী থেকে বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির দুই ‘সদস্যকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রাজশাহী র্যাবের সহ-অধিনায়ক মেয়র আশরাফ জানান।
আটক দিনাজপুরের আতিউল্লাহ (২২) ও গাইবান্ধার মকসেদুল ইসলাম (২২) জেএমবির এহসার সদস্য বলে জানিয়েছে র্যাব।
আশরাফ বলেন, চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য দুই যুবক কাশিয়াডাঙ্গা রহমান ফিলিং স্টেশনের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
“এ সময় র্যাবের টহল দলের সন্দেহ সন্দেহ হলে তারা ওই দুই যুবককে জিজ্ঞাবাসাদ করে ব্যাগে তল্লাশি চালায়। তাদের ব্যাগ থেকে এক কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।”
র্যাবের এ কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা জেএমবির এহসার সদস্য বলে স্বীকার করেছেন।
