টঙ্গীতে দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহতের পর বিক্ষুদ্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মিলগেইট এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স ৩৪ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তিনি বলেন, আগুনে বাসের সিট ও বডি পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে টঙ্গী থানার এসআই আবু বকর সিদ্দিক বলেন, এসআই আবু বকর বলেন, “ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস ওই যুবককে রাস্তা পারপারের সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
