২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে সুতা কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে এক সুতার কারখানার গুদামে আগুন লেগে তুলা পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 05:23 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

রোবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে ‘ভিয়েলাটেক্স স্পিনিং মিলস্ লিমিটেডের (ইউনিট-২)’ তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন তা নিয়ন্ত্রণে আনে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাদিক আহমেদ বলেন, বেলা পৌনে ১২টার দিকে কারখানার ইউনিট-২ এর তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আল-আমিন বলেন, ওই ভবনে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতিপরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।