নওগাঁয় ভ্যান উল্টে যাত্রী নিহত
নওগাঁয় সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যান উল্টে এক আরাহী নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুইজন।
রোববার বেলা ১টার দিকে উপজেলার নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে বলে নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান।
নিহত রাখি মনি (২৮) সদরের পাহাড়পুর গ্রামের মাহবুবের স্ত্রী।
আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি তরিকুল বলেন, সদর উপজেলার কির্ত্তীপুর থেকে ইটবোঝাই ট্রাক্টরটি বদলগাছী যাচ্ছিল।
~পথে ট্রাক্টরের সামনের ডান দিকের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে একটি ফসলি জমিতে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী নিহত হয়।”
ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে বলে বলে জানান তিনি।
