২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ভাতিজা হত্যা মামলায় চাচি গ্রেপ্তার

সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে মুখে বিষ ঢেলে দেড় মাস বয়সী এক শিশুকে হত্যার মামলায় তার চাচিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 12:56 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

রোববার ভোরে সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক মো.মনিরুজ্জামান জানান।

গ্রেপ্তার সুমনা বেগম (৩০) কানাইঘাটের বড়চতুল গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী। তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জেরে গত ২৩ ডিসেম্বর বড়চতুল গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু নাদিম আহমদকে মুখে বিষ ঢেলে হত্যা করেন তার চাচি সুমনা।

বাড়ির লোকজন নাদিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নাদিমের মা সুমি বেগম বাদী হয়ে সুমনাকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে সুমনা পলাতক ছিলেন বলে মনিরুজ্জামান জানান।