২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তালাবদ্ধ ঘরে আগুন, ২ শিশুর মৃত্যু

সাভারের হেমায়েতপুরে বাড়িতে আগুন লেগে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 12:43 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

রোববার সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির এ কথা জানান।

মৃতরা হলো- নওগাঁর রানীনগরের ত্রীমোহনী গ্রামের জাহিদ হোসেন (১৩) ও নাহিদ হোসেন (৬)।

তারা মায়ের সঙ্গে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফুটপাতে টিনের তৈরি ছোট্ট ঘরে থাকত।

ওসি কাদির, শনিবার রাতে ঘুমন্ত দুই ছেলেকে ঘরে তালাবদ্ধ করে ঔষধ আনতে যান তাদের মা জোবেদা । এক পর্যায়ে আগে থেকে জ্বলন্ত একটি মোমবাতির আগুন ঘরে লেগে যায়।   

পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা দুই সহোদরের ভস্মীভূত লাশ উদ্ধার করে বলে জানান তিনি।