২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম  

গাজীপুরে আগুন লেগে পুড়ে গেছে বসতবাড়ি ও একটি ঝুটের গুদাম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 09:52 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. জাকারিয়া জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার এ আগুনে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, রাতে ব্যবসায়ী শান্ত’র ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের মোজাফফর মিয়ার ভাড়া বাড়িতে ছড়িয়ে পড়ে।

জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঝুট গুদামসহ ছোট ছোট পাঁচটি ঘর ও মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান স্টেশন কর্মকর্তা।