২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজে ছাত্রলীগের ধাওয়ায় ছাত্রফ্রন্টের মিছিল পণ্ড

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 04:11 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে বলে শুনেছেন।

ধাওয়ায় সংগঠনের ১২/১৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি রেজাউর রহমান রানা।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

রানা বলেন, ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১২টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় এমসি কলেজ ছাত্রলীগ কর্মী দেলওয়ার হোসেন ও শামীম আহমদের নেতৃত্বে কয়েকজন মিছিল করতে নিষেধ করেন।

“পরে মিছিলে হামলা করে ছাত্রলীগ নেতারা, তাদের কিল-ঘুষিতে ১২/১৩ জন নেতাকর্মী আহত হন।”

ওসি আক্তার বলেন, “একটি বাম সংগঠন ক্যাম্পাসে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাঁধার সম্মুখে পড়েছে বলে শুনেছি। তবে মারামারি কিংবা আহত হওয়ার বিষয়ে কিছু শুনিনি।”

ছাত্রফ্রন্টের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।