ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবকসহ দুই ব্যক্তির প্রাণ গেছে।
বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী ও সকালে হরিপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর শুকানী গ্রামের সাহেদ আলীর ছেলে হাবিবর রহমান (৫০) ও হরিপুর উপজেলার মূলকান গ্রামের নূর ইসলামের ছেলে আবু (২৫)।
ওসি মোস্তাফিজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা ১১টার দিকে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের কালমেঘ বারঢালী এলাকার সড়কে দিয়ে হাঁটছিলেন হাবিবর।এ সময় একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে আহত হন তিনি।
স্থানীয়রা হাবিবরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মাইক্রোটি আটক করেছে বলে জানান ওসি।
এর আগে সকালে মানিকখারী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুর মৃত্যু হয়েছে বলে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান।
তিনি বলেন, আবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন আবু।পথে পেছন দিক থেকে দ্রুতগামী তাকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
