২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট শিক্ষক সমিতির ভোট গ্রহণ শুরু

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভোট গ্রহণ শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 10:03 AM

Updated : 08 Apr 2022, 05:48 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বেগ জানান, প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর রুমে বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট দুপুর ১টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল আলম জানান, ভোট গণনা শেষে সন্ধ্যার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসসহ মোট ১১টি পদের জন্য ১৯৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলে সভাপতি প্রার্থী পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম মন্ডল।

গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলের সভাপতি প্রার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক প্রার্থী পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আকতার হোসেন। 

এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. শামীমুর রহমান।