ফেনীতে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, একজন আটক
ফেনী সদরে সাড়ে ১৩ হাজারের বেশি ইয়াবা ট্যবলেটসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব। ওই সময় এক ব্যক্তিকে আটকও করা হয়।
শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
আটক মো. মনির হোসেন (৪০) মাদক ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুরে মহিপাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র্যাব।
“এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। গাড়িটির পেট্রল ট্যাঙ্কে লুকানো অবস্থায় ১৩ হাজার ৬৭৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”
এ সময় ওই গাড়িতে থাকা ‘মাদক ব্যবসায়ী’ মো. মনির হোসেনকে পুলিশ আটক করে বলেও তিনি জানান।
র্যাব কর্মকর্তা বলেন, জব্দ করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩৫ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও উদ্ধার মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
