২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় যুবক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কভার্ডভ্যান চাপায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 01:04 PM

Updated : 19 Aug 2022, 01:25 PM

সোমবার সকালে উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।

নিহতের বয়স অনুমানিক ২০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি দেলোয়ার বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কভার্ডভ্যান ওই যুবককে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ কভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।