২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে সেতুর নিচে মেশিনগান উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে গুলি ও ম্যাগজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2018, 12:08 AM

Updated : 19 Aug 2022, 01:25 PM

কালীগঞ্জ থানার ওসি আলম চাঁন জানান, রোববার রাতে পিপুলিয়া সেতুর নিচে বালু নদী থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

ওসি বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ১০টার দিকে অভিযান চালানো হয়।

“সেখানে একটি ট্রাভেলিং ব্যাগের ভিতর রাখা আট রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ একটি চায়নিজ সাব মেশিনগান উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। ধরা পড়ার ভয়ে কোনো সন্ত্রাসী হয়ত অস্ত্র-গুলি ব্যাগে ভরে নদীতে ফেলে রেখে গেছে বলে ওই পুলিশ কর্মকর্তার ধারণা।