২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ১

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে এক জন নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 03:34 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ঘাটে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে।

নিখোঁজ দুদু মিয়া (৫৫) ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকার বাছের মিয়ার ছেলে।

ওসি কামাল বলেন, সকালে বক্তাবলী ঘাটে ৮/১০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সব যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুদু মিয়ার খোঁজ পাওয়া যায়নি।  

পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে বলে জানান ওসি।   

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তি বা ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা যায়নি।