২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে হিমেল-নিলয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (জাবিসাস) নুর আলম হিমেল সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুন নিলয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 05:54 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাংবাদিক সমিতির কার্যালয়ে ২০১৮ সেশনের এ নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোট দেন।

ভোট গণনা শেষে বেলা ২টায় প্রধান নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ ফল ঘোষণা করেন।

সভাপতি পদে বাংলানিউজ২৪.কমের নুর আলম হিমেল ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রিয় ডটকমের ইউসুফ জামিল পান ১২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের আব্দুল্লাহ আল মামুন নিলয় জিতেছেন ১৮ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী ফিন্যান্স টুডের মাহমুদুল হাসান পেয়েছেন ১২ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি প্লাবন তারিক (দ্য ইন্ডিপেন্ডেন্ট), যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ (ডেইলি স্টার), কোষাধ্যক্ষ তৌকির রহমান (প্রথম প্রহর) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক এস এম আলমগীর মিজান (দৈনিক আমাদের সময়)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সুমি আক্তার (প্রাইম নিউজ), রাহুল এম ইউসুফ (মানবজমিন) এবং শরিফুল ইসলাম সীমান্ত (বাংলাদেশ প্রতিদিন)।

দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোহাম্মদ রেজাউল রাকিব নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।