কসবায় যুবককে ছুরি মেরে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
বুধবার বেলা ৩টার দিকে উপজেলার খাড়েরা ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে বলে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান।
নিহত ইয়াকুব রহমান (৩৫) ওই গ্রামের মিজান ভান্ডারির ছেলে।
এই ঘটনায় একই গ্রামের আবদুর রহমানের ছেলে ইব্রাহিমকে (৩২) আটক করেছে পুলিশ।
ওসি মহিউদ্দিন বলেন, পূর্ব বিরোধের জেরে ইয়াকুবের বাড়িতে গিয়ে তাকে অতর্কিত ছুরিকাঘাত করে ইব্রাহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কী নিয়ে ইয়াকুব ও ইব্রাহিমের বিরোধ ছিল সেটি এখনও জানা যায়নি।
