২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর পাহাড়ে মস্তকবিহীন লাশ

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মস্তকবিহীন গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 09:29 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

মঙ্গলবার কচ্ছপিয়া ইউনিয়নের আলীর চরের মমতাজের ঘোনায় লাশটি পাওয়া যায় বলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী আরিফ উদ্দিন জানান।

এসআই আরিফ বলেন, নির্জন এলাকায় মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

"এটি পুরুষের লাশ; বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে সাদা শার্ট, সাদা চেকের লুঙ্গি ও কোমরে কালো চেকের গামছা ছিল।"

মৃতদেহটি মস্তকবিহীন ও অর্ধ-গলিত থাকার কারণে চেনা যাচ্ছে না বলে জানান এসআই আরিফ।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।