২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা

সিলেটের টিলাগড়ে ‘প্রতিপক্ষের হামলায়’ এক ছাত্রলীগকর্মী খুন হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 11:12 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

পুরনো খবর:

সিলেটে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় আহত ৩

রোববার রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে বলে শাহ পরান থানার ওসি আখতার হোসেন জানান।

নিহত তানিম খান (২৫) সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র। সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে তানিম ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।

চলতি বছরের ৪ জানুয়ারি সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় ঘটনা ঘটেছিল। এ জেরে এ হামলা বলে ধারণা করেছেন ওসি আখতার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে টিলাগড় পয়েন্টে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল তানিমসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। এ সময় প্রতিপক্ষের কর্মীরা তাদের হামলা করে। অন্যরা পালিয়ে গেলেও তানিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা।”

পরে তানিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আখতার।