পাবনায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির আধঘণ্টা পর সচল
পাবনায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার আধা ঘণ্টা পর ট্রেনটি আবার সচল হয়েছে।
রোববার সকাল সোয়া ৭টার দিয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ ঘটনা ঘটে বলে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে বিভাগ পাকশীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঈশ্বরদী স্টেশন থেকে ঈশ্বরদী-রাজশাহী রুটের কমিউটার ট্রেনটি রাজশাহীর উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণ পর বাইপাস স্টেশনে পৌঁছলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
পরে ঈশ্বরদী স্টেশন থেকে অরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি সচল করা হলে পৌনে ৮টার দিকে সেটি গন্তব্যে ছেড়ে যায় বলে অসিম জানান।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি আব্দুল হালিম খান বলেন, এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে কোনো প্রকার ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে নাই। কিছু সময়ের জন্য শুধু ওই ট্রেনের যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে।
