আশুলিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
ঢাকার আশুলিয়ায় বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম (৩৫) কুড়িগ্রামের উলিপুর উপজেলার জুম্মারহাট গ্রামের খরাত মিস্ত্রির ছেলে।
পরিবার নিয়ে তিনি আশুলিয়ার ইউসুফ মার্কেটের পলাশ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান, সকালে ভ্যান নিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি বাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
