২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী রেল ক্রসিংয়ে যুবকের লাশ

গাজীপুরের টঙ্গী রেলক্রসিংয়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 12:10 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

টঙ্গী থানার এসআই মো. আলমাস মিয়া জানান, শনিবার ভোরে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশটি পাওয়া গেছে। ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. আরব আলী জানান, তিনি শুনেছেন রেল ক্রসিং এলাকায় একটি ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে এক যুবক। এলাকাবাসী তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা বেগম জানান, কে বা কারা এক যুবকের লাশ হাসপাতালের সামনে ফেলে রেখে চলে গেছে। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে। মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে। পরে তাকে হাসপাতালের ভেতরে আনা হয়।

তার পরনে সোয়েটার ও লুঙ্গি ছিল বলে তিনি জানান।